বিজ্ঞাপন
বুধবার (৮ এপ্রিল) উপজেলা চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। এছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সালাম তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সকালে জেলা প্রশাসক উপজেলা চত্বরে পৌঁছালে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা করতালির মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। র্যালি শেষে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবনী প্রকল্পগুলো অতিথিদের সামনে প্রদর্শন করেন এবং জেলা প্রশাসক তাদের সৃজনশীল কাজের প্রশংসা করে উৎসাহ প্রদান করেন।
আয়োজক সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরি এবং আগামীর প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে প্রতি বছরই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমেই ২০২৬ সালের উন্নত বাংলাদেশ গড়া সম্ভব। মেলায় অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...