বিজ্ঞাপন
বুধবার (৮ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর মেজর রোকনুজ্জামান জয় এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাবাসসুমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত হঠাৎ বাজার এলাকার পানু শেখের বাড়িতে হানা দেয়। এ সময় ওই বাড়িতে অবৈধভাবে মজুত করে রাখা ৩০ লিটার অকটেন জব্দ করা হয়।
অভিযান চলাকালে অভিযুক্ত পানু শেখ পলাতক থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার স্ত্রীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে দাহ্য পদার্থ মজুত করে জননিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে এই দণ্ড প্রদান করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা রোধে অবৈধভাবে দাহ্য পদার্থ মজুত ও বিক্রির বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...