বিজ্ঞাপন
বুধবার (৮ এপ্রিল) দুপুরে টুঙ্গিপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ড ও চৌরঙ্গী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার এই অভিযানে নেতৃত্ব দেন। আদালত সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওমেরা গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে গোপালগঞ্জের পিএম এন্টারপ্রাইজের কর্মচারী সাদ্দাম শেখকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে উপজেলার পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী এলাকায় অভিযান চালিয়ে মাসুদ মোল্লা নামে অপর এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তার বিরুদ্ধে কৃষি বিপণন ও পেট্রোলিয়াম আইন অমান্য করে অবৈধভাবে ডিজেল মজুদ করার অভিযোগ প্রমাণিত হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার জানান, অধিক মূল্যে গ্যাস বিক্রি ও জ্বালানি তেলের অবৈধ মজুদ করে এই দুই ব্যবসায়ী আইনত অপরাধ করেছেন। সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে এবং বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...