Logo Logo

বগুড়ার শেরপুরে বিনামূল্যে সার-বীজ ও কৃষি উপকরণ বিতরণ


Splash Image

বগুড়ার শেরপুরে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে পাট, গ্রীষ্মকালীন তিল ও উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব গোলাম মোহাম্মদ সিরাজ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে জানানো হয়, কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা প্রদানের লক্ষ্যে আউশ ধানের জন্য ৩৭০০ জন, পাটের জন্য ১৩০ জন এবং তিলের জন্য ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এছাড়া পেঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ৪ জন কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...