Logo Logo

বগুড়ার শেরপুরে সড়ক উন্নয়ন ও খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন-এমপি সিরাজ


Splash Image

বগুড়ার শেরপুর উপজেলার ৩ নম্বর খামারকান্দি ইউনিয়নে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে সড়ক উন্নয়ন ও খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


খামারকান্দি ইউপি-ঘোড়দৌড়হাট-পারভবানীপুর-আমরুল ইউনিয়ন সড়ক উন্নয়ন এবং ঝাজর-পারভবানীপুর খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু, এলজিইডি কর্মকর্তা মোঃ মাসুদুজ্জামান, শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহীদুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুসহ দলীয় নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী, খামারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কায়কোবাদ ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাবসহ স্থানীয় নেতৃবৃন্দ, এলজিইডির কর্মকর্তারা এবং এলাকার সাধারণ মানুষ।

সংশ্লিষ্টরা জানান, এ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। পাশাপাশি কৃষি উৎপাদন ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। খাল পুনঃখননের ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যারও সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে দ্রুত কাজ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...