বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১০ নম্বর গারুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম কাইয়ুম খান।
বিজ্ঞাপন
গারুড়িয়া ইউনিয়নবাসীর ধারণা, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে চেয়ারম্যানকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ভুয়া নিউজপোর্টাল ও ফেসবুক আইডি ব্যবহার করে এই অপপ্রচার চালাচ্ছে।
স্থানীয়দের দাবি, প্রকাশিত তথাকথিত ওই সংবাদে যেসব অভিযোগ আনা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এটি সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের একটি অপচেষ্টা মাত্র।
এ বিষয়ে চেয়ারম্যান এস এম কাইয়ুম খান বলেন, তার নামে যে প্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। অত্যন্ত পরিকল্পিতভাবে তার সম্মানহানির চেষ্টা করা হচ্ছে। তিনি খুব শীঘ্রই এই কুচক্রী মহলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।
ইউনিয়নের সর্বস্তরের জনগণ এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, কাইয়ুম খান দায়িত্ব গ্রহণের পর থেকেই গ্রামীণ সড়কের সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঠিক বাস্তবায়ন এবং মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে ব্যাপক সহায়তা প্রদান করে আসছেন। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ইতিমধ্যে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
স্থানীয় বাসিন্দারা কাইয়ুম খানকে একজন সৎ, দক্ষ ও জনবান্ধব চেয়ারম্যান হিসেবে উল্লেখ করে বলেন, অপপ্রচার চালিয়ে তার জনপ্রিয়তা নষ্ট করা যাবে না। তারা এই ধরনের বিভ্রান্তিকর অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...