বিজ্ঞাপন
বুধবার (৮ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— পলাশ হোসেন প্রকাশ ইউনুছ মিয়া (১৯), মো. শাওন (১৯), পলাশ আহম্মদ (২২), ইমরান হোসেন রিহান (১৯), মিনহাজুল আলম তামিম (১৮) এবং আব্দুল আহাদ মেজবাহ (১৯)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে একজন ফেনী সদর এলাকার বাসিন্দা এবং বাকিরা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে একটি হাইস মাইক্রোবাসে পুলিশের স্টিকার লাগিয়ে এবং নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে অভিযুক্তরা পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা এলাকায় যায়। তারা কৌশলে ওই তরুণীকে তুলে নেওয়ার পরিকল্পনা করে এবং তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাৎক্ষণিক স্থানীয় বিট পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হাতেনাতে আটক করে।
ফেনী মডেল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক অনুপ কুমার বিশ্বাস জানান, ঘটনাস্থল থেকে পুলিশের মনোগ্রামযুক্ত স্টিকার লাগানো একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রেমঘটিত একটি বিষয়কে কেন্দ্র করে ওই তরুণীকে অপহরণের পরিকল্পনা করা হয়েছিল। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম জানান, প্রেমঘটিত সম্পর্কের জেরে ওই তরুণীকে তুলে নিতে তারা পুলিশের পরিচয় ও স্টিকার ব্যবহার করেছিল। স্থানীয়দের সতর্কতার কারণে এই অপরাধ প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে এ ধরনের অপরাধ করা অত্যন্ত গুরুতর এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...