বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে নেত্রকোণা শহরের নাগড়া এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের সামনে সচেতন নাগরিক ও ছাত্রসমাজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নেত্রকোণা-ময়মনসিংহ রুটে বিআরটিসি বাসের যাত্রীসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। নির্ধারিত সময়সূচি না মানা, মাঝপথে অনিয়মিত যাত্রী ওঠানামা এবং দায়িত্বরতদের অসদাচরণের কারণে শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। ব্যবস্থাপনায় শৃঙ্খলার অভাব থাকায় চাকরিজীবীসহ জরুরি প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ মানুষের দুর্ভোগ এখন নিত্যদিনের সঙ্গী।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর রেড জুলাইয়ের অ্যাডমিন আকাশ অভি, মোহাম্মদ রাব্বী, শিক্ষার্থী মম, অর্পণ, পূর্ণ, সাম্য, স্বপ্ন ও শফিক। বক্তারা বলেন, বিআরটিসি কর্তৃপক্ষের তদারকির ঘাটতি ও দুর্নীতির কারণেই এই রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা কমছে। বিশেষ করে ময়মনসিংহ বিআরটিসি ডিপোতে দীর্ঘদিনের পুঞ্জীভূত অনিয়ম ও স্বচ্ছতার অভাব যাত্রীসেবাকে সংকটের মুখে ফেলেছে।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বিআরটিসির সুপারভাইজার মোহাম্মদ রাব্বী জানান, ডিপোর অভ্যন্তরে সুশাসনের অভাব রয়েছে এবং জবাবদিহিতা না থাকায় সেবার মান দিন দিন নিম্নমুখী হচ্ছে। অবিলম্বে যাত্রী হয়রানি বন্ধ করে নিয়মিত সময়সূচি নিশ্চিত করা এবং অনিয়মের বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান আন্দোলনকারীরা।
কর্মসূচি শেষে সচেতন নাগরিক ও ছাত্রসমাজের প্রতিনিধিরা বিআরটিসি কর্তৃপক্ষের নিকট দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...