বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইটাখোলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সেফাউল আলম জাহাঙ্গীর সেপু, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও নীলফামারী সরকারি কলেজের সাবেক প্রো-ভিপি মেজবাউল ইসলাম শাহ টুলুসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এর আগে গত মঙ্গলবার (৩১ মার্চ) প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং জেলার সার্বিক উন্নয়নে তার সফল নেতৃত্ব কামনা করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতির আদেশক্রমে অ্যাডভোকেট শামীমকে এই পদে নিয়োগ দেওয়া হয়। পেশাগত জীবনে তিনি জেলা আইনজীবী সমিতির তিনবারের সহ-সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি জেলা ক্রীড়া সংস্থার দুইবারের সহ-সভাপতি ছিলেন।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন অ্যাডভোকেট শামীমের যাত্রা শুরু হয় ১৯৭৮ সালে জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক হিসেবে। বর্তমানে তিনি দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক জানান, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার মূল্যায়ন হিসেবেই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম বলেন, "দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে নীলফামারী জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে বদ্ধপরিকর।" স্থানীয় রাজনৈতিক ও সচেতন মহল আশা করছেন, তার অভিজ্ঞ নেতৃত্বের মাধ্যমে জেলা পরিষদের কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারিত হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...