Logo Logo

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত ২ শিশুর মৃত্যু


Splash Image

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত এক ইমেইল বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞাপন


মৃত শিশুরা হলো— মাদারীপুর জেলার শিবচর উপজেলার সেলিম মিয়ার কন্যা সাবিহা (৭ মাস) এবং রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জসিম উদ্দিনের পুত্র আয়াতুল্লাহ (৭ মাস)।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, হামে আক্রান্ত হয়ে গত কয়েকদিন আগে ওই দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সাবিহা গত বুধবার এবং আয়াতুল্লাহ আজ বৃহস্পতিবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সাত মাস বয়সী এই দুই শিশুর অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ফরিদপুর স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম একটি সংক্রামক রোগ যা সময়মতো টিকা প্রদানের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। শিশুদের সুরক্ষায় টিকাদান কর্মসূচির আওতায় এনে নিয়মিত টিকা নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের নজরদারি ও প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...