বিজ্ঞাপন
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেন, "ইসরায়েল যদি লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত রাখে, তবে সামনের যেকোনো আলোচনা অর্থহীন হয়ে পড়বে। এটি একটি বিপজ্জনক লক্ষণ যে ইসরায়েল কোনো চুক্তির প্রতি দায়বদ্ধ নয়।" তিনি আরও যুক্ত করেন, "আমাদের আঙুল এখনো ট্রিগারেই আছে। ইরান কখনোই তার লেবানিজ ভাই-বোনদের একা ফেলে যাবে না।"
একই ইস্যুতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের দুই সপ্তাহের যে যুদ্ধবিরতি হয়েছে, সেখানে লেবানন ছিল একটি অবিচ্ছেদ্য অংশ।
তিনি সতর্ক করে বলেন, "দখলদার ইসরায়েল যদি এই চুক্তি লঙ্ঘন করে তবে তাদের চরম মূল্য দিতে হবে এবং এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ।"
ঘালিবাফ এক্সে তার বার্তায় উল্লেখ করেন যে, লেবাননসহ পুরো প্রতিরক্ষা জোট ইরানের মিত্র হিসেবে এই যুদ্ধবিরতির অংশ। পাকিস্তানের প্রধানমন্ত্রীও এই বিষয়টি প্রকাশ্যে স্পষ্ট করেছেন বলে তিনি জানান।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান এই যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নতুন করে অস্থিতিশীল করে তুলেছে। ইরানের শীর্ষ নেতাদের এমন কড়া অবস্থানের ফলে আগামী দিনের কূটনৈতিক আলোচনা এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...