বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম।
দন্ড প্রাপ্তরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের সবেদ আলী শেখের ছেলে হায়দার শেখ (৪০) ও একই গ্রামের টুলু সরদারের ছেলে ফেরদৌস সর্দার (২২)। নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশের পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এতথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে পাটগাতী বাসস্ট্যান্ডে বসে প্রকাশ্যে গাঁজা সেবন করছিলো হায়দার ও ফেরদৌস। তখন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজুর রহমান তাদের আটক করে থানায় নিয়ে আসে।
ওসি আইয়ুব আলী আরও বলেন, পরে ওই দিন বিকালে টুঙ্গিপাড়া ইউএনও জহিরুল আলম তাদের দুজনকে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন। সাজা ঘোষণার পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে প্রশাসন ও পুলিশ কাজ করে যাবে বলেও জানান ওই কর্মকর্তা। #
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...