বিজ্ঞাপন
র্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাদ্দাম শেখ মোবাইল ফোনে পূর্বপরিচিত এক নারীকে ঘোরাফেরার কথা বলে ভাঙ্গা উপজেলার ঘরুয়া এলাকায় ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করা তার সহযোগীদের নিয়ে ভিকটিমকে মারধর করে ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করা হয়।
এ সময় ভিকটিমের সঙ্গে থাকা প্রায় ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার এবং নগদ ৩ হাজার ৫৭০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
ঘটনার পর ভিকটিম নিজেই ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করলে ১ এপ্রিল মামলা নং-৮৮ রুজু করা হয়। মামলাটি পেনাল কোড ১৮৬০-এর ৩২৩ ও ৩৭৯ ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩)/৩০ ধারায় দায়ের করা হয়।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে সহায়তার জন্য র্যাব-১০-এর কাছে আবেদন জানান। এর প্রেক্ষিতে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রধান আসামি সাদ্দাম শেখকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...