Logo Logo

কর্ণফুলীতে যুবলীগ নেতা নাজিম উদ্দীন হায়দার গ্রেফতার


Splash Image

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যুবলীগের সভাপতি নাজিম উদ্দীন হায়দারকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ। শুক্রবার ১০ এপ্রিল নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা যায়, চেক সংক্রান্ত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারের পর দীর্ঘক্ষণ কর্ণফুলী থানা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পরে পুলিশ বিষয়টি পরিষ্কার করে জানায়, চেক সংক্রান্ত একটি মামলার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।

এদিকে, নাজিম উদ্দীন হায়দারের বিরুদ্ধে আরও কোনো মামলা বা ওয়ারেন্ট রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে বলে জানান পুলিশ। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...