Logo Logo

বগুড়া শেরপুরে পরীক্ষার্থীদের উপহার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


Splash Image

বগুড়া শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুরে বিনোদপুর ছাত্র কল্যান পরিষদের উদ্যোগে শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৪ টায় বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসএসসি পরীক্ষার্থীদের উপহার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব চন্দ্র পাল।

প্রগ্রেসিভ স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক আব্দুল্লাহ আল মামুনে সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকসাদী কাশিয়াবালা দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক রুহুল আমিন, কল্যানী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক নজির উদ্দিন,ভীমজানী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলাম রুমেল,উদগাড়ি বড়ইতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদ্দাম হোসেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরচুন গ্রুপের মার্কেটিং ম্যানেজার বদিউজ্জামান, তাসেল ইন্টার ন্যাশনালের ম্যানেজার কামরুল হাসান কহির,ছাত্র কল্যান পরিষদের উপদেষ্টা আলিফ হোসাইন,শেরপুর অনলাইন প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ সহ প্রমুখ,

এছাড়াও শিক্ষার্থী, অভিভাবকসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...