বিজ্ঞাপন
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনীর বিশেষ অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে হাটহাজারী উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী ওই প্রতিষ্ঠানে তল্লাশি চালায়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি একটি আবাসিক ভবনের ভেতরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রায় ৩০ হাজার লিটার ভোজ্যতেল মজুদ করে রেখেছে।
তদন্তকালে প্রতিষ্ঠানটি তাদের ব্যবসার বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হয়। এছাড়া পুরাতন স্টক শেষ হওয়ার আগেই নতুন পণ্য মজুদ করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে অতিরিক্ত পুলিশ সুপার (সিপিসি-২ হাটহাজারী) মোহাম্মদ আনিস উদ্দিন পিপিএম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান সাংবাদিকদের ব্রিফ করেন। তারা জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন সংবাদমাধ্যমকে জানান, অনিরাপদভাবে তেল মজুদ ও কৃত্তিম সংকট তৈরির প্রচেষ্টার দায়ে এই জরিমানা করা হয়েছে। একইসাথে মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো জব্দ করা হয়েছে এবং মজুদকৃত তেল শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনো পণ্য সংগ্রহ না করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুদের মাধ্যমে পণ্যের কৃত্তিম সংকট রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের যৌথ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি প্রদান করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...