Logo Logo

কর্ণফুলীর মইজ্জ্যারটেকে প্রকাশ্যে খুন, অভিযুক্ত গ্রেফতার


Splash Image

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় প্রকাশ্যে ঘুষি মেরে এক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত ব্যক্তি মো. দিদার আলম (ডলার দিদার) (৪৮)। তিনি পটিয়া উপজেলার ৭ নম্বর জিরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নগর এলাকার চানমিয়া হাজী বাড়ির মৃত আহম্মদ মিয়ার ছেলে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, ঘটনার পর পালানোর সময় অভিযুক্তকে আটক করে পুলিশ। প্রাথমিক তথ্য অনুযায়ী, মইজ্জ্যারটেক এলাকায় দিদার আলমকে ধারাবাহিকভাবে ঘুষি মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে অর্থসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযুক্ত স্বীকার করেছে। তবে নিহতের পরিবারের বক্তব্য এবং বিস্তারিত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

অভিযুক্ত আবু তৈয়ব (৪৭), পিতা মৃত কবির আহমদ ও মাতা নুরনাহার বেগম। তার বাড়িও একই ইউনিয়নের মোহাম্মদ নগর এলাকার রুস্তমের বাড়িতে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...