Logo Logo

লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের


Splash Image

লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলার কঠোর সমালোচনা করেছে বাংলাদেশ। একইসঙ্গে বৈরুতে সংঘটিত এই হামলায় দীপালি নামে এক বাংলাদেশি নারী নিহতের ঘটনায় গভীর শোক ও নিন্দা প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


বিজ্ঞাপন


শনিবার (১১ এপ্রিল) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ লেবাননের বেসামরিক এলাকায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র বিরোধিতা করছে। এ ধরনের হামলা কেবল সাধারণ মানুষের জীবনহানি ঘটাচ্ছে না, বরং ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আন্তর্জাতিক প্রচেষ্টাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় তার বিবৃতিতে বৈরুতে নিহত বাংলাদেশি নাগরিক দিপালির অকাল মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই কঠিন সময়ে রাষ্ট্র তাদের পাশে রয়েছে।

বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এরই মধ্যে নিহত দিপালির পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। পরিস্থিতি অনুকূলে আসার সঙ্গে সঙ্গেই তার মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে সরকার।

গত বুধবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় প্রবাসী বাংলাদেশি নারী দীপালি প্রাণ হারান। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে। জীবিকার তাগিদে তিনি লেবাননে অবস্থান করছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...