বিজ্ঞাপন
শনিবার (১১ এপ্রিল) সকালে তারা ব্রিজের দুই পাশের ব্যক্তিগত জমি ও চলাচলের পথ সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র প্রার্থী অধ্যাপক ওমর ফারুক, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাহিদুল ইসলাম বকুল, ওয়ার্ড আমির হাফেজ মাওলানা নুরুল হক, সেক্রেটারি আব্দুর রহিম, সহ-সভাপতি আবুল কাশেম এবং যুব বিভাগের মিডিয়া সম্পাদক তরিকুল ইসলাম স্বাধীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, ব্রিজের দুই পাশের রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক। সঠিক ব্যবস্থাপনার অভাবে এই রাস্তা দিয়ে কৃষকদের মাঠ থেকে ধান ও ঘেরের মাছ আনা-নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কের দুই পাশে ব্যক্তিগত জমি থাকায় যাতায়াতের পথটি অত্যন্ত সংকুচিত হয়ে পড়েছে, যা সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে।
পরিদর্শন শেষে অধ্যাপক ওমর ফারুক বলেন, রাস্তাটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই কাদা-পানি ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। ব্রিজের ঢালু ও ভাঙাচোরা রাস্তার কারণে ছোটখাটো যানবাহন বা ভ্যান উঠতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এই দুর্ভোগ নিরসনে আমরা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলব।
তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে যাতে ধান কাটার মৌসুমে কৃষকদের ফসল নিয়ে চলাচলে কষ্ট পেতে না হয়। জনগণের জানমালের নিরাপত্তা ও সহজ যাতায়াত নিশ্চিত করতে রাস্তার প্রশস্ততা বাড়ানো এবং সংস্কারের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন নেতৃবৃন্দ।
প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...