বিজ্ঞাপন
কেন্দ্রীয় সদস্যসহ স্থানীয় ত্যাগী খেলোয়াড় ও সংগঠকদের মতামত উপেক্ষা করে এই কমিটি গঠন করায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
পদত্যাগকারী নেতাদের দাবি, জাতীয়তাবাদী ক্রীড়াদলের কেন্দ্রীয় আহ্বায়ক নিয়াজ মোর্শেদ এবং সদস্য সচিব মো. জাহেদ পারভেজ চৌধুরী স্বাক্ষরিত সাতক্ষীরা জেলার এই নতুন কমিটিতে প্রকৃত মাঠপর্যায়ের খেলোয়াড় ও যোগ্য সংগঠকদের অবমূল্যায়ন করা হয়েছে। বিশেষ করে, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের কেন্দ্রীয় সদস্য মো. হুমায়ন কবির ডাবলুসহ খুলনার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের কোনো পরামর্শ নেওয়া হয়নি। পরিবর্তে, বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে সুবিধাভোগী ও বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।
স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগকারী নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন মো. অহেদুজ্জামান আকাম্য, ইকবাল কবির খান, মো. মাসুদ, তাপস কুমার সরকার, মো. আরিফুল ইসলাম রিপন, মো. মহাসিন, জি. এম মাহমুদুল হক লালটু, মো. হযরত আলী,মো. শামীম হাসান সাঈদ, সুকুমার দাশ বাচ্চু, মো. শরিফুল ইসলাম, মো. অজিয়ার রহমান ও মো. সাইফ হাসান মুকুল।
পদত্যাগকারী নেতারা এক যৌথ বিবৃতিতে জানান, "আমরা দীর্ঘ দিন ধরে দলের দুর্দিনে রাজপথে থেকে ক্রীড়াঙ্গনকে সুসংগঠিত করার চেষ্টা করেছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দলের ত্যাগী ও পরীক্ষিত সৈনিকদের বাদ দিয়ে সুবিধাভোগীদের দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। এমন বিতর্কিত কমিটির সাথে কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।"
তারা অবিলম্বে এই 'অগণতান্ত্রিক' কমিটি বাতিল করে ত্যাগী ও রাজপথের লড়াকু সৈনিকদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের জন্য দেশনায়ক তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...