বিজ্ঞাপন
শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ে এই সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সিরাতুল হুদা ট্রাস্ট ও দক্ষিণ খুলনা উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধন করেন উভয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেজর (অব.) মেসবাহুল ইসলাম এবং সদস্য সচিব মো. ইকবাল হোসেন। দাতা সংস্থা পিস ফাউন্ডেশন ও নাহার-এর তত্ত্বাবধানে এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসাসহ মোট ২০ জন ডাক্তার রোগীদের সেবা প্রদান করেন।
মেডিকেল ক্যাম্পে মেডিসিন, নাক-কান-গলা, ডেন্টাল, চক্ষু, শিশু ও গাইনিসহ বিভিন্ন রোগের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. ফিরোজ আহমেদ, মো. সোহেল আহমেদ, জেড এইচ শাহিন, মো. মিজানুর রহমান, মো. হেদায়েতুজ্জামান, এস এম মনিরুল ইসলাম, রাকিবুল ইসলাম, মো. হাবিবুর রহমান মুসা, ডিএম হারুনার রশিদ, রুহুল কুদ্দুস এবং শামসুর রহমান ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলা সভাপতি তামিম রায়হান ও সাধারণ সম্পাদক আল-মামুন।
প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব.) মেসবাহুল ইসলাম বলেন, অবহেলিত দক্ষিণ খুলনার পাইকগাছা ও কয়রা অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিরাতুল হুদা ট্রাস্ট ও দক্ষিণ খুলনা উন্নয়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, নিজস্ব অর্থায়ন ও বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ এবং এতিমখানা পরিচালনার মতো বিভিন্ন সামাজিক কাজ তারা করে আসছেন। আগামীতেও জনহিতকর এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...