বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল ২০২৬ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানাধীন ১ নম্বর বেহলী ইউনিয়নের রাইঙ্গা নদীর পাড়ে জনৈক সেলিম আহমদের অস্থায়ী মুদি দোকানের পশ্চিম পাশে এই অভিযান পরিচালিত হয়। এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক কারবারি তাজুল ইসলাম সুজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সুজন সাচনা বাজার ইউনিয়নের মফিজনগর এলাকার সত্তার মিয়ার ছেলে।
অভিযানকালে বিবাদীদের দখল থেকে মোট ৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে সাচনা (শ্মশান ঘাট) এলাকার অজেন দাসের ছেলে সজিব দাস কৌশলে দৌড়ে পালিয়ে যায়। অভিযানে এএসআই গোলাম কিবরিয়ার সঙ্গে কনস্টেবল শরীফ ও কনস্টেবল পারভেজ অংশ নেন।
জামালগঞ্জ থানা কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত তাজুল ইসলাম সুজনকে ইতিমধ্যে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পলাতক আসামি সজিব দাসকে গ্রেপ্তারের জন্য পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...