বিজ্ঞাপন
রবিবার (১২ এপ্রিল) সকালে সদর উপজেলার বারুনীডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বারুনীডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকেন্দ্র জিত রায়ের (মিরু) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র রায়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা ও খেলাধুলা একে অপরের পরিপূরক। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, আধুনিকতার চাপে গ্রামীণ খেলাধুলা হারিয়ে যাচ্ছে। এ সময় অ্যাথলেটিকসের পাশাপাশি গ্রামীণ খেলাধুলার প্রসারে এমন সময়োপযোগী উদ্যোগের জন্য জেলা ক্রীড়া অফিসকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. আবুল হাসেম। প্রতিযোগিতায় সদরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসাসহ মোট ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০০ জন বালক-বালিকা অংশগ্রহণ করে। মোট ১৯টি ইভেন্টে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতা শেষে প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
অ্যাথলেটিকস প্রতিযোগিতা ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র রায় জেলা পর্যায়ের অনূর্ধ্ব-১৪ বয়সের মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন। জেলা ক্রীড়া অফিস জানায়, তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশে এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...