Logo Logo

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ ও সমাবেশ


Splash Image

ফরিদপুরে গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার জেলা শহরের জনতা ব্যাংক মোড়ে এই কর্মসূচি পালন করা হয়।


বিজ্ঞাপন


বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

১১ দলীয় ঐক্য জোটের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মাওলানা বদর উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব। জোটের মুখপাত্র মুফতি আবু নাসির আইয়ুবী ও আব্দুল ওহাবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ১১ দলীয় জোটের সদস্য সচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আমজাদ হোসাইন।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জোটের যুগ্ম আহ্বায়ক ও এনসিপি জেলা শাখার আহ্বায়ক ডা. শাহেদ এবং খেলাফত আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি কারী মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণ গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে সুষ্পষ্ট রায় প্রদান করেছে। জনগণের এই ম্যান্ডেটকে সম্মান জানিয়ে সরকারকে অনতিবিলম্বে জুলাই সনদ কার্যকর করার জোর দাবি জানান তারা। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনরায় বাস্তবায়নে বিলম্ব করা হলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ সমাবেশে ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...