Logo Logo

ফরিদপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা


Splash Image

ফরিদপুর শহরে গলায় ফাঁস দিয়ে মো. অপু মাতুব্বর (২৮) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


বুধবার (১৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় নিজ ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং আলমগীর মাতুব্বরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, অপু মাতুব্বর একাই নিজ ঘরে বসবাস করতেন। দীর্ঘ সময় ধরে ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...