Logo Logo

গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মায়ের মৃত্যুর অভিযোগ


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছেলের ধাক্কায় রহিমা বেগম (৮৫) নামে এক বৃদ্ধা মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর অভিযুক্ত ছেলে নুরুল গাজী গা ঢাকা দিয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১৫ এপ্রিল) রাত প্রায় ৮টার দিকে সদর উপজেলার আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি রহিমা বেগম তার আপন ভাইকে এক কাঁঠা জমি দান করেন। এ ঘটনাকে কেন্দ্র করে তার ছেলে নুরুল গাজীর সঙ্গে মামা ও মামাতো ভাইদের বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বুধবার রাতে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও ঝগড়ার সূত্রপাত ঘটে।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বৃদ্ধা রহিমা বেগম ঝগড়া থামাতে এবং বিরোধ মীমাংসার চেষ্টা করেন। এ সময় উত্তেজিত হয়ে ছেলে নুরুল গাজী তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরবর্তীতে স্বজনরা তাকে দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. জিলানী জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেন।

গোপালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মরদেহের ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...