বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে ‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার একটি অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এই অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি কে এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নাসিম সাঈদী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. হাসিব, পিরোজপুর পৌর সভাপতি রফিকুল ইসলাম রাকিব, জিয়ানগর উপজেলা সেক্রেটারি হাফেজ আলী আজিম এবং উপজেলা অফিস সম্পাদক আরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের কেবল একাডেমিক দক্ষতা অর্জন করলেই চলবে না, বরং সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এসএসসি ও দাখিল পরীক্ষাকে শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ উল্লেখ করে তারা পরীক্ষার্থীদের সময়কে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বক্তারা আরও বলেন, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে দক্ষ ও সৎ সংবাদকর্মী গড়ে তোলা জরুরি।
অনুষ্ঠান শেষে উপস্থিত শতাধিক পরীক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয় এবং তাদের ভবিষ্যৎ সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...