বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
সভায় বক্তারা বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি একটি অত্যন্ত অপরিহার্য পদক্ষেপ। এই ক্যাম্পেইনকে শতভাগ সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ করে গ্রামীণ ও শহর অঞ্চলের অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি শিশুর টিকা প্রাপ্তি নিশ্চিত করার ওপর বক্তারা সর্বাধিক গুরুত্বারোপ করেন।
সভায় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আগামী প্রজন্মকে সুস্থ-সবলভাবে গড়ে তুলতে টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই। প্রশাসনের পক্ষ থেকে এই কার্যক্রম বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট চিকিৎসক ও মাঠকর্মীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে জেলার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতার মাধ্যমে এবারের টিকাদান কার্যক্রম শতভাগ সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...