আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে মাগুরা-১ আসনের সরকারি দলের সদস্য মো. মনোয়ার হোসেনের টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
আইনমন্ত্রী সংসদকে জানান, বিগত সরকারের সময় দায়ের করা রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এ ধরনের মামলা পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। তবে ওই কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কোনো হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি।
তিনি আরও জানান, চলতি বছরের ৫ মার্চ হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ প্রদানের লক্ষ্যে জেলা পর্যায়ে জেলা প্রশাসকের সমন্বয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এসব জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য গত ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি ‘কেন্দ্রীয় কমিটি’ গঠন করেছে বর্তমান সরকার। বর্তমানে কেন্দ্রীয় কমিটি জেলা পর্যায় থেকে প্রাপ্ত সুপারিশগুলো নিবিড়ভাবে যাচাই-বাছাই করে মামলা প্রত্যাহারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আইনমন্ত্রী বলেন, সংসদ সদস্যসহ যেকোনো ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও হয়রানিমূলক মামলা (হত্যা মামলাসহ) প্রত্যাহারের জন্য যথাযথ প্রক্রিয়ায় আবেদন করা হলে জেলা ও কেন্দ্রীয় কমিটি তা গুরুত্বের সাথে পর্যালোচনা করবে। পর্যালোচনায় যদি কোনো মামলা রাজনৈতিকভাবে হয়রানিমূলক বলে প্রমাণিত হয়, তবে বিধি মোতাবেক তা প্রত্যাহারের প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি দৃঢ়তার সাথে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলার ভুক্তভোগীদের আইনি প্রতিকার দিতে বর্তমান সরকার আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...