Logo Logo

ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু


Splash Image

ঝিনাইদহের মহেশপুরে বজ্রপাতে রোজিনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের বাথানগাছি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রোজিনা খাতুন ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রোজিনা খাতুন নিজ বাড়ির আঙিনায় গৃহস্থালি কাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হয়। একটি শক্তিশালী বজ্রপাত রোজিনার ওপর আঘাত হানলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেওয়ার প্রস্তুতি নিলেও তার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আকস্মিক এই ঘটনায় নিহতের পরিবার ও পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...