বিজ্ঞাপন
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রেস কনফারেন্সে গণটিকাদান কার্যক্রমের বিভিন্ন দিক ও গুরুত্ব তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ১০ মে পর্যন্ত জেলাজুড়ে এই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। জেলার সকল উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নির্ধারিত কেন্দ্রগুলোর মাধ্যমে শিশুদের এই টিকা প্রদান করা হবে।
জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক জানান, এবারের ক্যাম্পেইনের আওতায় নীলফামারী জেলায় মোট ২ লাখ ১০ হাজার ২৬৯ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এই টিকা প্রদান করা হবে।
সিভিল সার্জন আরও উল্লেখ করেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ হলেও সঠিক সময়ে টিকা প্রদানের মাধ্যমে এটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব। তাই তিনি সকল অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানান।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেন যে, টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ আশা প্রকাশ করছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নীলফামারী জেলায় এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— ডা. আতিউর রহমান (এমওসিএস), ডা. মিজানুর রহমান (এসআইএমও) সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...