বিজ্ঞাপন
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কাঁঠালিয়া প্রেসক্লাব মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মামুনুর রশিদ দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল বিএনপি ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে।
লিখিত বক্তব্যে মামুনুর রশিদ হাওলাদার জানান, ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেঁচরীরামপুর ইউনিয়নে দলীয় সমর্থনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ায় একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে গুজব ছড়াতে শুরু করেছে। তিনি অভিযোগ করেন, ওই মহলটি হনুফা বেগম নামের এক নারীকে দিয়ে তার বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের ভিত্তিহীন অভিযোগ আনছে।
তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। স্থানীয় ওই মহলটি কেবল আমার ক্ষতি করতেই নয়, বরং সরকার ও বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে এবং স্থানীয় এমপির এপিএস-এর সুনাম ক্ষুন্ন করতে এসব হীন কর্মকাণ্ড করছে।” মামুনুর রশিদ এই মিথ্যা অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন— চেঁচরীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ। নেতৃবৃন্দ এসময় মামুনুর রশিদের বিরুদ্ধে আনা সকল অভিযোগকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...