Logo Logo

যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ


Splash Image

যশোর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৮ এপ্রিল) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আওতাধীন হিজলী বিওপি এবং বেনাপোল আইসিপি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে ৫০ বোতল এসকাফ (Eskuf) সিরাপ, ৫০ বোতল উইনসেরেক্স (WINCEREX) কফ সিরাপ, ১১টি শাড়ি, ১ কেজি জিরা, ১১ প্যাকেট পাতার বিড়ি, ৩ প্যাকেট সোনপাপড়ি, ১৯৪২টি চকলেট এবং ১৭৩টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মাদক ও চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৬ হাজার ১০০ টাকা।

​এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত দিয়ে মাদক ও পণ্য পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম নিয়মিত চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের এই বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে এবং চোরাচালান নির্মূল করতে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...