বিজ্ঞাপন
শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বসতবাড়ির অদূরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তাজ ফরিদপুর তারার মেলা মেমোরিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
সে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম ও রূপা আক্তার দম্পতির মেজো ছেলে। তিন ভাই-বোনের মধ্যে তাজের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারা ফরিদপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ভাটি লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে প্রতিবেশী বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে কুমার নদ সংলগ্ন এলাকায় খেলতে যায় তাজ। একপর্যায়ে সে অসাবধানতাবশত নদে পড়ে যায়। সাঁতার না জানায় তাজ দ্রুত পানিতে তলিয়ে যেতে থাকে। এসময় সঙ্গে থাকা শিশুদের চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা এসে তাকে নদ থেকে উদ্ধার করেন।
উদ্ধারের পরপরই তাজকে দ্রুত ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে শিশুটি নদে পড়ে যায়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। বাদ এশা কমলাপুর মাটিয়া গোরস্তানে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...