বিজ্ঞাপন
আজ রোববার সকালে শহরের তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এবং জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির টেকসই উন্নয়ন ছাড়া আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের অগ্রগতি সম্ভব নয়। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম। বক্তারা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নতুন নতুন উদ্ভাবনী চিন্তায় মনোনিবেশ করার আহ্বান জানান।
ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই মেলাটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাস্তবায়িত হচ্ছে।
মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরিকৃত উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক প্রদর্শনী উপস্থাপন করছে। ছোট ছোট বিজ্ঞানীদের এসব প্রজেক্ট মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহের সৃষ্টি করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...