বিজ্ঞাপন
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের আতির মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল থেকে আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তিকে আতির মোড় এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। সন্ধ্যার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।
খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো দ্রুতগামী যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...