বিজ্ঞাপন
সরেজমিনে গিয়ে জানা যায়, জুয়েনা আক্তারের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার গ্রাম্য শালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা হলেও প্রতিপক্ষ তার জমির দখল বুঝিয়ে দেয়নি। পরে তিনি আদালতের শরণাপন্ন হন এবং আদালত তার পক্ষে রায় প্রদান করে।
তবে অভিযোগ রয়েছে, আদালতের রায় পাওয়ার পরও তিনি তার জমির দখল বুঝে পাননি। বরং প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখল করে সেখানে ঘর-বাড়ি নির্মাণ করছে। বাধা দিতে গেলে তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী জানান, চলতি মাসের ১০ তারিখে তিনি মনোহরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জুয়েনা আক্তার।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...