বিজ্ঞাপন
সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটে বগুড়া জজ আদালত চত্বরে তিনি এই ডিজিটাল সেবার উদ্বোধন করেন।
এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে প্রধানমন্ত্রী বগুড়া সার্কিট হাউজে পৌঁছান। সেখান থেকে বেলা ১১টার দিকে তিনি পায়ে হেঁটে আদালত চত্বরে উপস্থিত হন। ই-বেইল বন্ড উদ্বোধনের পাশাপাশি তিনি বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের নামফলকও উন্মোচন করেন।
আদালত চত্বরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন এবং সিটির আনুষ্ঠানিক কার্যক্রমের ঘোষণা দেবেন বলে নির্ধারিত রয়েছে। এই ঘোষণার মাধ্যমে বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত সিটি করপোরেশনের স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে।
দিনের দ্বিতীয় ভাগে প্রধানমন্ত্রীর গাবতলী উপজেলায় সফরের কথা রয়েছে। সেখানে তিনি খাল খনন কার্যক্রম, ফ্যামিলি কার্ড বিতরণ এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়াও তিনি গাবতলীতে অবস্থিত নিজ পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন।
বিকেলে সফরসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী পুনরায় বগুড়া শহরে ফিরে আসবেন। বিকেল ৪টায় জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই শহরের মোড়ে মোড়ে নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে জড়ো হয়েছেন। প্রিয় নেতাকে একনজর দেখতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...