বিজ্ঞাপন
গতকাল তামিলনাড়ুর বিরুধুনগর জেলার কাত্তানারপট্টি গ্রামে অবস্থিত ওই কারখানায় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও উদ্ধারকারী দল। তারা দীর্ঘ প্রচেষ্টায় ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের তাৎক্ষণিকভাবে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে পুরো কারখানার অবকাঠামোটি মাটির সঙ্গে মিশে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। কারখানার ভেতর কেমিক্যাল বা বারুদের মজুত থেকে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পৃথক শোক বার্তায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং এতে কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসন ও পুলিশ তৎপর হয়ে উঠেছে। পুলিশ জানিয়েছে, দোষীদের চিহ্নিত করতে এবং ঘটনার বিস্তারিত তদন্তের জন্য ইতিমধ্যেই চারটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...