বিজ্ঞাপন
এর মধ্য দিয়ে দেশের ১৩তম নগর সংস্থা হিসেবে যাত্রা শুরু করল বগুড়া সিটি করপোরেশন। বর্তমান দেশে থাকা ১২টি সিটি করপোরেশন (ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ) পরিবারের নতুন সদস্য হিসেবে যুক্ত হলো এই বাণিজ্যিক শহরটি।
ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী, ব্রিটিশ শাসনামলে ১৮৭৬ সালের ১ জুলাই বগুড়া পৌরসভার যাত্রা শুরু হয়। উত্তরাঞ্চলের প্রাচীনতম এই পৌরসভাটি দীর্ঘ সময় ধরে ২১টি ওয়ার্ড নিয়ে পরিচালিত হয়ে আসছিল। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী এই এলাকার জনসংখ্যা বর্তমানে প্রায় ৪ লাখ।
বগুড়াকে সিটি করপোরেশনে রূপান্তরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল ২০০৬ সালে। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার পৌরসভার আয়তন বাড়িয়ে ৬৯.৫৬ বর্গকিলোমিটার করার পাশাপাশি আশপাশের ৪৮টি মৌজাকে এর অন্তর্ভুক্ত করেন। একই সময়ে ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১ করা হয় এবং শহরটিকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়। তবে রাজনৈতিক পটপরিবর্তনসহ নানা কারণে দীর্ঘ ২০ বছরেও সেই উদ্যোগ আলোর মুখ দেখেনি। অবশেষে বর্তমান সরকারের হাত ধরে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল।
বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, এই নতুন যাত্রার ফলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ার নাগরিক সেবার মান বৃদ্ধির পাশাপাশি আধুনিক নগরায়ন ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...