Logo Logo

গোপালগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার


Splash Image

গোপালগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ মো. নাসির উদ্দিন সরদার (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার সুলতান শাহী গ্রামে এই অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ সদর থানাধীন সুলতান শাহী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে অভিযুক্ত নাসির উদ্দিন সরদারের নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত নাসির উদ্দিন ওই গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোপালগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...