বিজ্ঞাপন
সোমবার (২০ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন পৃথক দুটি অনুষ্ঠানে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এদিন মন্ত্রী প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা উপ-স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে এই টিকাদান কর্মসূচির শুভ সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, জেলা পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান এবং সিভিল সার্জন ডা. এস. এম. মনজুর এলাহী। এছাড়াও সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা শিশুদের মারাত্মক রোগ হাম ও রুবেলা থেকে রক্ষা করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে দেশব্যাপী চলমান এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি শিশুকে নির্ধারিত সময়ে টিকা কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের অনুরোধ জানানো হয়। একইসঙ্গে এই কর্মসূচিকে সফল করতে সংশ্লিষ্ট সকল বিভাগ ও সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা ও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...