বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টায় সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ প্রদান করেন। সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল এই মামলায় আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। তবে নির্ধারিত দিনে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় এবং কোনো আইনগত পদক্ষেপ গ্রহণ না করায় বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার বিবরণ ও বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল জানান, একটি ধর্মীয় সভায় বক্তব্য প্রদানকালে আমির হামজা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ হিসেবে অভিহিত করেন। এই বক্তব্যকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও চরম মানহানিকর দাবি করে দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলাটি দায়ের করা হয়।
আইনজীবী আরও উল্লেখ করেন, সমন জারির পরও আদালতের প্রতি সম্মান প্রদর্শন না করে আসামি উপস্থিত না হওয়ায় আইন অনুযায়ী এই পরোয়ানা জারি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...