Logo Logo

রাজবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীদের শুভকামনা ও অভিভাবকদের জন্য বিশেষ সেবা কেন্দ্র


Splash Image

রাজবাড়ীতে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের আন্তরিক শুভকামনা জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। একইসঙ্গে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের অভিভাবকদের সুবিধার্থে জেলা পরিষদের উদ্যোগে বিশেষ 'হেল্প ডেস্ক' ও 'বিশ্রামাগার' স্থাপন করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজবাড়ী জেলা স্কুল প্রাঙ্গণে প্রশাসক আব্দুস সালাম মিয়ার নিজস্ব ব্যবস্থাপনায় ও ছাত্রনেতাদের সরাসরি তত্ত্বাবধানে এই মানবিক সহায়তা কেন্দ্রটি চালু করা হয়।

পরীক্ষা চলাকালীন দীর্ঘ সময় অপেক্ষারত অভিভাবকদের ক্লান্তি দূর করতে বিশ্রামাগারে বসার সুব্যবস্থার পাশাপাশি সরবরাহ করা হচ্ছে খাবার স্যালাইন, সুপেয় পানি ও হালকা নাস্তা। সেবামূলক এই কার্যক্রমটি নিয়মিত তদারকি করছেন প্রশাসক আব্দুস সালাম মিয়া। মঙ্গলবার তিনি নিজেই হেল্প ডেস্ক পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত অভিভাবকদের সাথে কুশল বিনিময় করেন। যেকোনো জরুরি প্রয়োজনে বা সমস্যায় অভিভাবকদের এই হেল্প ডেস্কে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

মানবিক এই কার্যক্রমটি সফলভাবে পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করছেন রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাসেল শেখ, রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি টোকন মন্ডল, বর্তমান সাধারণ সম্পাদক রাজন মন্ডল এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি জামিল সরদার।

ব্যতিক্রমী ও সেবামূলক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজবাড়ীর সাধারণ অভিভাবক ও সচেতন মহল। তারা মনে করছেন, এ ধরনের সহযোগিতা পরীক্ষার্থী ও অভিভাবকদের মানসিক চাপ কমাতে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সহায়ক ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...