বিজ্ঞাপন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত এ অনুষ্ঠানে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,বাকেরগঞ্জ উপজেলা সভাপতি মো: মাহাদী হাসান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বায়তুলমাল সম্পাদক নাজমুল হুদা রাকিব।এছাড়াও উপস্থিত ছিলেন নিয়ামতি ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির, উপজেলার নিয়ামতি ইউনিয়নের সভাপতি মো: তানভীর হাওলাদার। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনা, নৈতিক উন্নয়ন এবং পরীক্ষার প্রস্তুতি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার্থীদের পাশে থেকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...