বিজ্ঞাপন
শনিবার (১৪ নভেম্বর) সকালে মনোহরদী পৌরসভার চকমাধবদী এলাকায় অবস্থিত মোহাম্মাদিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাথায় পাগড়ী পরিয়ে দেওয়া হয়।
পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের স্বীকৃতি, সম্মাননা ও ভবিষ্যতে দ্বীনি শিক্ষায় আরও উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ মনোহরদী শাখার সভাপতি ফারুক আহমেদ প্রধান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাগর, তথ্য ও সম্প্রচার বিষয়ক সম্পাদক মাওলানা এমরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মারুফ আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মাওলানা হাদিউল ইসলামসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ধরনের আয়োজনের মাধ্যমে হাফেজ শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি পবিত্র কোরআনের শিক্ষা ও দ্বীনি শিক্ষার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...