বিজ্ঞাপন
যখন সারা দেশে মাদকের বিরুদ্ধে আইন শৃঙ্খলার জিরো টলারেন্স ঠিক তখনই উজিরপুর থানা পুলিশের তিন সদস্যের ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় জেলা পুলিশ প্রশাসনে কৌতুহলের সৃষ্টি হয়েছে। জেলা পুলিশ সুত্রে জানা গেছে, বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখছেন তারা এবং ধাপে ধাপে জেলার প্রতিটা থানার পুলিশ সদস্যদের ডোপ টেষ্টের আওতায় আনা হবে। মাদকমুক্ত পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে এ ডোপ টেষ্ট অভিযান থাকবে বলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের নির্ভর যোগ্য সুত্র জানায়।
গত ১৭ ও ১৮ এপ্রিল উজিরপুর মডেল থানার পুলিশ সদস্যদের ডোপ টেষ্ট করার জন্য নমুনা সংগ্রহ করা হয় এবং ফলাফলে তিন জন কনস্টেবলের শরীরে মাদকের উপস্থিতি পাওয়া যায়। অপরদিকে ডোপ টেষ্টের প্রাথমিক ফলাফল অধিকতর ভাবে নিশ্চিত করার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে পাঠানো হয়েছে বলে জানা যায়।
ডোপ টেস্ট পজিটিভ হওয়ার পর ওই তিন পুলিশের সদস্যকে জেলা পুলিশ সুপারের কার্যালয় রাখা হয়েছে বলে সূত্রে জানা গেছে। এবং তদন্তের স্বার্থে ওই পুলিশ সদস্যদের নাম গোপন রাখা হয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন, অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...