প্রতীকী ছবি।
বিজ্ঞাপন
জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, বছরের প্রথম চার মাসে হামে আক্রান্ত হয়ে জেলায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। উপজেলাগুলোর মধ্যে ফরিদপুর সদরে সংক্রমণের হার সবচেয়ে বেশি।
প্রাপ্ত তথ্যমতে, সদরে ২০ জন, বোয়ালমারীতে ১২ জন, আলফাডাঙ্গায় ১০ জন, ভাঙ্গায় ৮ জন এবং সদরপুরে ৭ জন রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া চরভদ্রাসন, নগরকান্দা ও মধুখালীতেও আক্রান্তের খবর পাওয়া গেছে।
হাসপাতালগুলোর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন এবং জেনারেল হাসপাতালে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এই দুই হাসপাতালে মোট ৭৫ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত একদিনে হাসপাতাল ছেড়েছেন আরও ৩০ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ। সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা জরুরি।
জেলা স্বাস্থ্য বিভাগ থেকে অভিভাবকদের সতর্ক করে জানানো হয়েছে, শিশুদের মধ্যে তীব্র জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে বিলম্ব না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...