সচিবালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে সংবাদিকদের সঙ্গে বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বিজ্ঞাপন
নতুন হার অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২৩ পয়সা।
সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে দুপুর ১২টা ১০ মিনিটে শুরু হওয়া বৈঠকে বিআরটিএ, মন্ত্রণালয়ের কর্মকর্তা ও পরিবহন মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, ভাড়া পুনর্নির্ধারণ কমিটি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর সুপারিশ করেছিল। বৈঠকে আলোচনার পর সেটি কমিয়ে ১১ পয়সা করা হয়।
গত ১৮ এপ্রিল সরকার ডিজেলে ১৫ টাকা, অকটেনে ২০ টাকা, পেট্রোলে ১৯ টাকা ও কেরোসিনে ১৮ টাকা দাম বাড়ায়। নতুন দাম কার্যকর হয় ১৯ এপ্রিল মধ্যরাত থেকে। এরপর থেকেই ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন পরিবহন মালিকেরা। সর্বশেষ ২০২২ সালে বাসভাড়া সমন্বয় করা হয়েছিল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...