বিজ্ঞাপন
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের সাদা মিয়ার পুকুরের পাড়ে এক নারী ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে গেলে পুকুরের এক কোণে পড়ে থাকা বস্তুটিকে লোহার টুকরো মনে করে কুড়িয়ে নিতে যান। এসময় বিষয়টি স্থানীয়দের নজরে এলে কৌতূহল সৃষ্টি হয়। পরে সেটি একটি পুরনো ও জংধরা মর্টারশেল বলে সন্দেহ হলে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটি উদ্ধার করে এবং বর্তমানে সেটি পুকুরের পাশেই পুলিশি পাহারায় রাখা হয়েছে।
ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহারের জন্য মর্টারশেলটি ওই এলাকায় আনা হয়েছিল। তবে কোনো কারণে এটি অবিস্ফোরিত অবস্থায় রয়ে যায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, “খবর পেয়ে মর্টারশেলটি পুলিশি পাহারায় রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এদিকে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...